কলম্বাস পশ্চিম ইউরোপের ইহুদি ছিলেন: বলছে গবেষণা

আমুদরিয়া নিউজ : ১৫ শতকের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ইউরোপের একজন সেফার্ডিক ইহুদি ছিলেন। স্পেনের বিজ্ঞানীরা গতকাল শনিবার এমন দাবি করেছেন।

বিজ্ঞানীরা বলছেন, তাঁরা ডিএনএ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বস্তুত, কলম্বাস প্রকৃতপক্ষে কোন সম্প্রদায়ের তা নিয়ে নানা মত আছে। বিশেষ করে তাঁর জন্মস্থান ও সমাধিস্থল নিয়ে একাধিক দেশের দাবি আছে। ১৪৯০-এর দশক থেকে তিনি স্পেনের টাকায় অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি। তাই ইউরোপীয়দের আমেরিকা জয়ের পথ খোলে।

তবে কেউ কেউ দাবি করেন, কলম্বাস ইতালির জেনোয়ায় জন্মেছেন। আবার নানা দেশের দাবি আছে। যেমন কেউ বলেন তিনি স্পেনের, কেউ দাবি করেন উনি ইহুদি কিংবা গ্রিক, বাস্ক, পর্তুগিজ বা ব্রিটিশ নাগরিক। ফরেনসিক বিশেষজ্ঞ মিগুয়েল লোরেন্তের নেতৃত্বে ২২ বছর ধরে গবেষণা করেছেন। স্পেনের সেভিল ক্যাথিড্রালে সমাধিস্থ দেহাবশেষের ক্ষুদ্র নমুনা পরীক্ষা করা হয়।

গবেষকেরা কলম্বাসের দেহাবশেষের ক্ষুদ্র নমুনা পরিচিত আত্মীয় ও বংশধরদের সঙ্গে ম্যাচ করান। সম্প্রতি স্পেনের জাতীয় সম্প্রচার মাধ্যমে কলম্বাস ডিএনএ: দ্য ট্রু অরিজিন’ শিরোনামের একটি তথ্যচিত্রে গবেষণার ফল তুলে ধরা হয়।

তথ্যচিত্রে মিগুয়েল বলেন, ‘আমাদের কাছে ক্রিস্টোফার কলম্বাসের ডিএনএ আছে, সেটা সামান্য কিন্তু যথেষ্ট। আমাদের কাছে তাঁর ছেলে ফার্নান্দো কোলনের ডিএনএ আছে।

গবেষক মিগুয়েল দাবি করেন, ফার্নান্দোর ডিএনএ বিশ্লেষণে ইহুদি উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য আছে।

রেইস ক্যাটোলিকোসের আগে প্রায় ৩ লাখ ইহুদি স্পেনে বসবাস করত। ক্যাথলিক শাসকেরা ইহুদি ও মুসলমানদের ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হতে বা দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পরে অনেকে বিশ্বের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেন। মিগুয়েল বলেন, ২৫টি সম্ভাব্য স্থান বিশ্লেষণের পর কলম্বাস পশ্চিম ইউরোপে জন্মগ্রহণ করেছিলেন সেটা আন্দাজ করা যেতে পারে।

 

কলম্বাস ১৫০৯ সালে স্পেনের ভ্যালাডোলিডে মারা যান। তিনি হিস্পানিওলা দ্বীপে সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন এই দ্বীপটির মালিকানা ভাগাভাগি করছে ডমিনিক প্রজাতন্ত্র ও হাইতি। ১৫৪২ সালে কলম্বাসের দেহাবশেষ সেখানে নেওয়া হয়েছিল। এরপর ১৭৯৫ সালে কিউবায় নিয়ে যাওয়া হয়। ১৮৯৮ সালে তা স্পেনের সেভিলে নেওয়া হয়েছিল বলে মনে করেন অনেকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *