৩০ মে এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি : মুখ্যমন্ত্রী

আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘রাজ্য সরকার সব সময় চাকরিহারাদের পাশে রয়েছে। নিয়োগপ্রক্রিয়া ও সুপ্রিমকোর্টে আইনি প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে। আদালত থেকে বিচার পেলে তখন সেই অনুসারে পদক্ষেপ করা হবে।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ মে প্রকাশিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি। ১৪ জুন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ করবে এস এস সি। ২০ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশের পর রাজ্যে ২৪,২০৩ জন শিক্ষকের শূন্যপদ সৃষ্টি হয়েছে। এছাড়াও নবম দশমের জন্য ১১,৫১৭টি শূন্যপদে, একাদশ দ্বাদশের জন্য ৬,৯১২টি শূন্যপদে, গ্রুপ সির জন্য ৫১৭টি শূন্যপদে ও গ্রুপ ডির জন্য ১০০০টি শূন্যপদে নিয়োগ হবে মোট শূন্যপদের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪,২০৩। যাদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে তাদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *