উল্টোরথ, মহরম, শ্রাবণী মেলা নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আমুদরিয়া নিউজ : উল্টোরথের আর দেরি নেই। সামনেই মহরম। শ্রাবণী মেলাও আসছে। এই তিনটি বিষয় নিয়ে বুধবার বিকেলে নবান্নে দীর্ঘ বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোরথ, মহরম ও শ্রাবণী মেলায় যাতে নিরাপত্তা ব্যবস্থা, ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে কোনও ঘাটতি না থাকে সেই ব্যাপারে তিনি রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের পুলিশ-প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্য সচিব সহ শীর্ষ কর্তারা ছিলেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *