আম্বেডকর নিয়ে মন্তব্যের জেরে অমিত শাহের সমালোচনায় থলপতি বিজয়

আমুদরিয়া নিউজ : সংসদে সংবিধানের জনক বি আর আম্বেডকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের জেরে নানা মহলে আলোচনা ও সমালোতচনা চলছেই। কংগ্রেস, তৃণমূলের মতো একাধিক বিরোধী দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে তুলোধোনা করছে। এবার নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করলেন ফিল্ম দুনিয়ার তারকা থেকে রাজনীতির ময়দানে পা রাখা তামিল সুপারস্টার থলপতি বিজয়। তিনি বলেছেন, আম্বেডকরের নামেই এঁদের অ্যালার্জি।

কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায়! মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।

একই সঙ্গে প্রশ্ন ছুড়েছেন ১০০ বার ওঁর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সে সময়ের কংগ্রেস সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেডকর।

বুধবার শাহের এই মন্তব্যের বিরুদ্ধে তোপ দেগে দক্ষিণী অভিনেতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, কারও কারও বি আর আম্বেডকরের নামে অ্যালার্জি আছে। আম্বেডকর অতুলনীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। তিনি সমস্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিলেন। আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর আসুন আমরা আমাদের হৃদয়ে আনন্দের সঙ্গে তাঁর নাম উচ্চারণ করি। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা ভোট হবে। সে কথা মাথায় রেখেই থলপতি বিজয় এগোচ্ছেন বলে মনে করছেন অনেকেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *