চা বাগান থেকে উদ্ধার চিতার শাবক, এলাকায় উৎসাহীদের ভিড়

আমুদরিয়া নিউজঃ চা বাগান থেকে উদ্ধার হল চিতার শাবক। শণিবার দুপুরে ডুয়ার্সের এথেল বাড়ি চা বাগান থেকে উদ্ধার হয় চিতার তিনটি শাবক। এদিন দুপুরে ওই চা বাগান এলাকার স্থানীয় কিছু যুবকের নজরে আসে চিতার শাবকগুলি।

উদ্ধারকারীরা জানান, দুটি শাবককে চা বাগানে দেখা যায়, আরেকটি শাবক পাশের ঝোরার জলে পড়ে কিছুটা মুষড়ে পড়েছিল। সেটিকে তারা উদ্ধার করে শুশ্রূষা করে চাঙ্গা করে তোলে। এদিন চিতা শাবক উদ্ধারের খবর জানতে পেরে সেখানে উৎসাহীদের ভিড় জমে। অনেকে শাবকগুলিকে কোলে তুলে নেড়েচেড়ে দেখেন। খবর পাঠানো হয় বন দফতরে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *