টলিউডে বড় রদবদলের ডাক

আমুদরিয়া নিউজ :  অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী  টলিউডে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা করেছেন। জানা গিয়েছে , যে তিনি পুরনো টেকনিশিয়ান সংগঠন ভেঙে নতুন একটি ছাতার তলার সংগঠন তৈরির  কথা জানিয়েছেন, যার লক্ষ্য শিল্পে স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং কাজের পরিবেশের সংস্কার।

তাঁর ঘোষিত পদক্ষেপগুলো হল:

  • টলিউডের বিভিন্ন গিল্ড ও সংগঠনকে একত্রিত করে নতুন কনফেডারেশন গঠন।
  • তথাকথিত “ব্যান কালচার” বা অঘোষিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান।
  • প্রযোজকদের নিজস্ব পছন্দ অনুযায়ী শিল্পী বেছে নেওয়ার স্বাধীনতার পক্ষে সওয়াল।
  • টেকনিশিয়ানদের কাজের সময়সীমা ও শ্রম-অধিকার নিয়ে নতুন নীতির কথা।
  • শিল্পে বেশি সংখ্যক কর্মীর কাজের সুযোগ নিশ্চিত করার দাবি।

এই ঘোষণাগুলোর পর টলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যার  ফলে বিষয়টি শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *