এসআইআর মামলায় ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে কমিশনকে, জানাল হাইকোর্ট

আমুদরিয়া নিউজ: এসআইআর মামলায় আগামী ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে মামলাকারী আইনজীবী বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ বিএলওদের নিরাপত্তা নিয়ে আলাদা কোনও নির্দেশ দেননি। বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন হচ্ছে এসআইআর। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে এসআইআর করা হোক বলে দাবি তুলেছেন তিনি। ২০০২ সালে শেষ বার এসআইআর হয়েছিল দেশে। সেই সময় যাঁদের নাম ভোটার তালিকায় ছিল, তাঁদের নতুন করে কোনও নথি দিতে হবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, এ বারের এসআইআর ২০২৫ সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *