বাইশ গজে রণক্ষেত্র, ছক্কা মারায় বাংলাদেশি ব্যাটারকে হেনস্তা প্রোটিয়া বোলারের

আমুদরিয়া নিউজ:  ছক্কা মারায় বাংলাদেশি ব্যাটারকে হেনস্তা হতে হল প্রোটিয়া বোলারের হাতে। বুধবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মিরপুরে। চার দিনের বেসরকারি টেস্টে মুখোমুখি বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার উঠতি ক্রিকেটারেরা। মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে এমার্জিং (উঠতি) ক্রিকেটারদের টেস্ট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাহদাত হোসেন। সুষ্ঠু ভাবেই চলছিল খেলা। ঘটনাটি বুধবার বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারে। বোলার ছিলেন এনতুলি। ওভারের প্রথম বলেই তাঁকে স্টেপ আউট করে ছক্কা মারেন বাংলাদেশের ন’নম্বর ব্যাটার রিপন। ছক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন এনতুলি। তেড়ে আসেন রিপনের দিকে/ তর্কাতর্কি বেড়ে হাতাহাতিতে পৌঁছয়। রিপনের হেলমেট লক্ষ্য করে ঘুষি ছোড়েন এন্টুলি। হেলমেট খুলে পাল্টা মার দিতে এগিয়ে যান রিপন। তখনই দু’দলের ক্রিকেটার, আম্পায়ার কামরুজ্জমান—সবাই মিলে দুই ক্রিকেটারকে নিরস্ত করেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ম্যাচ রেফারি সেলিম শাহেদ বলেছেন, ‘‘আম্পায়ারদের রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।’’

 

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *