পদপিষ্টের ঘটনায় কঠোর পদক্ষেপ কর্ণাটক সরকারের, সাসপেন্ড বেঙ্গালুরুর পুলিশ কমিশনার

আমুদরিয়া নিউজ: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরসিবি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) কর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্ত করবে সিআইডি বলে সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *