আমুদরিয়া নিউজ : ভোটের আগে বাংলার রাজনীতিতে ‘মাছ’ ইস্যু নতুন করে সামনে এসেছে। হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মৎস্য উৎপাদন নিয়ে প্রশ্ন তোলেন, যার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বাংলা এই ক্ষেত্রে এগিয়ে। ফলে বিষয়টি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
ভোটের আগে প্রচার তুঙ্গে উঠতেই হলদিয়ায় সভা করে নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে আক্রমণ করেন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-র সমর্থনে তিনি দাবি করেন, সুযোগ থাকা সত্ত্বেও বাংলায় মৎস্য উৎপাদন পিছিয়ে।
Total Views:
0