১৭ মে থেকে ফের শুরু আইপিএল, ঘোষিত পরিবর্তিত সূচি

আমুদরিয়া নিউজ: সীমান্তে উত্তেজনার আবহে সাময়িক স্থগিত হয়েছিল আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরে আবার ১৭ এপ্রিল শুরু হতে চলেছে টুর্নামেন্ট। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। নতুন সূচি অনুযায়ী ৬টি ভেন্যুতে সব ম্যাচগুলি হবে।

দ্বিতীয় দফায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। এছাড়া জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই, আহমেদাবাদে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও, প্লে-অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড। ৮ মে ধরমশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। কিন্তু পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। এরপরই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। এই ম্যাচটি হবে ২৪ মে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *