আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু!

আমুদরিয়া নিউজ: লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার  বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২৪১ যাত্রীর। আহমেদাবাদের সেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন ক্রিকেটারও। ২৩ বছর বয়সী সেই ভারতীয় ক্রিকেটারের নাম দীর্ধ প্যাটেল। তিনি ইংল্যান্ডের লিড্‌স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাতের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন। সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দীর্ধ। পাশাপাশি ক্রিকেটও খেলতেন তিনি। গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে টেক অফ করার চল্লিশ সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। লন্ডনগামী সেই বিমানে ছিলেন দীর্ধ প্যাটেল। দীর্ধের অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছে লিড্‌স মডার্নিয়ান্স ক্লাব। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, “দীর্ধের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভাল মূহূর্তের সাক্ষী থেকেছে ও। এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *