বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে পালানোর চেষ্টা! দমদমে পাকড়াও বাংলাদেশি

আমুদরিয়া নিউজ: বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে পালানোর চেষ্টা! দমদম বিমানবন্দরে গ্রেপ্তার এক বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আশরাফুল। তিনি সিঙ্গাপুরে কাজ করেন। ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন আশরাফুল। কলকাতা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তাঁর। দমদম বিমানবন্দরের ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন আশরাফুল। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা যুবককে আটক করেন। এরপর সিআইএসএফ তাঁকে এনএস সিবিআই থানার হাতে তুলে দেয়। পরে বিধাননগর পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। ওই যুবক কেন এই কাণ্ড ঘটালেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *