দুনিয়ার প্রভাবশালী মুসলিম তালিকায় বাংলাদেশের ৫

আমুদরিয়া নিউজ : বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের পরিচিত মুখ ড মহম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মান ভিত্তিক একটি সংস্থা। তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড, মহম্মদ ইউনূস।

২০০৯ সাল থেকে প্রতি বছর দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো : ধর্মীয়,, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *