আমুদরিয়া নিউজ: বক্স অফিস ইতিহাসে ফের সর্বোচ্চ আয়ের সিনেমার আসন দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.৯২৫ বিলিয়ন ডলারে। এর ফলে ২.৯২৩ বিলিয়ন ডলার আয় করা ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে শীর্ষস্থান ফিরে পেয়েছে ২০১৯ সালের এই সুপারহিরো সিনেমা।
২০১৯ সালে প্রথম মুক্তির সময় ‘এন্ডগেম’ ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙেছিল। তবে ২০২১ সালে ‘অ্যাভাটার’ পুনর্মুক্তির পর ফের শীর্ষে উঠে আসে। এবার পুনর্মুক্তির মাধ্যমে সেই সিংহাসন আবারও দখল করল ‘এন্ডগেম’।
ডিজনির জন্য এই সাফল্য বিশেষ গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ আয় করা ১০ সিনেমার মধ্যে সাতটিই এখন ডিজনির অধীনে। ‘এন্ডগেম’-এর পুনর্মুক্তির অন্যতম লক্ষ্য ছিল আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি করা। রুশো ব্রাদার্স পরিচালিত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।