আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) একটি শাখায় গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৫ কোটি টাকা উধাওয়ের অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, টাকা লেনদেনের কোনও মেসেজ পাননি তাঁরা। কোনও নথিতেও স্বাক্ষর করেননি। ঘটনায় শাখার ম্যানেজার-সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক। পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগ, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দিয়ে পাওয়া ক্ষতিপূরণের টাকা জমা রেখেছিলেন বহু কৃষক। এক গ্রাহকের দাবি, তাঁর অ্যাকাউন্টে ৮৭-৮৮ লক্ষ টাকা থাকলেও এখন মাত্র এক লক্ষ টাকা দেখা যাচ্ছে। কৃষক সংগঠনটি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে।
গ্রেটার নয়ডার ডিসিপি শ্রাবণ কুমার সিংহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষও তদন্ত করে গ্রাহকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।
Total Views:
0