বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে এখনও সতর্ক নয় মৌসম ভবন

আমুদরিয়া নিউজ: একটি ঘূর্ণিঝড় দুর্বল হতে না হতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। কয়েকটি আবহাওয়ার মডেলে সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত মিললেও ভারতীয় মৌসম ভবন এখনও তেমন কোনও সতর্কতা জারি করেনি। আবহাওয়াবিদদের মতে, এখনই এর গতিপথ ও শক্তি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। সম্ভাব্য গতিপথ অনুযায়ী, উত্তর তামিলনাড়ু ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও এলাকায় সেটি পৌঁছতে পারে। তবে নির্দিষ্ট গতিপথ এখনও স্পষ্ট নয়।

এদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, সেটি আরও উত্তর দিকে এগিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *