আমুদরিয়া নিউজ : AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চাকরি চলে যেতে পারে হাজার হাজার কর্মীর। সমগ্র বিশ্বজুড়ে AI-এর প্রভাব চাকরির বাজারে অনিশ্চয়তার ছায়া ফেলছে। একটি সমীক্ষা করে দেখা গিয়েছে আগামী ভবিষ্যতে এআইয়ের করাল গ্রাসে চলে যেতে পারে ৪০ শতাংশ কর্মীর চাকরি! প্রভাব সবচেয়ে বেশি পড়বে আমেরিকা,কানাডার মত উন্নত দেশগুলোতে। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা একটি সাক্ষাৎকারে এআই নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন প্রাথমিক স্তরের কর্মচারীরা। সদ্য যারা পাস করে চাকরির বাজারে পা রেখেছে, তাদের কাজগুলি এই আইয়ের মাধ্যমে আরো সহজ করে ফেলা হচ্ছে। তবে কি AI বাড়াতে চলেছে বেকারত্ব সমস্যা?
Total Views:
0