বাংলাদেশে হিন্দু যুবক হত্যায় গ্রেফতার অভিযুক্তরা

আমুদরিয়া নিউজ : বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছিল, পরে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিল এবং তারা যুবককে হত্যা করতে সহায়তা করেছে। গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪৬ বছরের মধ্যে। ইউনুস প্রশাসন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *