ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবিরে হাজির অভিষেক পত্নী

আমুদরিয়া নিউজ : ডায়মন্ড হারবারে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি শিবিরে এসে চিকিৎসা পরিষেবার সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শিবিরে থাকা চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসাও করেন তিনি।

সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু মানুষ নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। এই ধরনের শিবির তাঁদের কাছে বড় ভরসা। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিবিরে মানুষের উৎসাহ আরও বেড়ে যায়।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডায়মন্ড হারবার এলাকায় নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচি চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আরও বাড়ানো হবে বলে দলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *