দলকে না জানিয়ে কালীগঞ্জে নিহতের পরিবারকে টাকা! হুমায়ুনকে শোকজ তৃণমূলের

আমুদরিয়া নিউজ: দলকে না জানিয়ে নদিয়ার কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না খাতুনের বাড়িতে গিয়ে টাকা দিতে চাওয়ার অপরাধে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে শোকজ় করল তৃণমূল। বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠিয়ে তিনদিনের মধ্যে হুমায়ুন কবীরের জবাব তলব করেছেন। গত সোমবার কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয় এক নাবালিকার। বুধবার নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আর্থিক সাহায্য দিতে চান ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। যদিও সেই সাহায্য প্রত্যাখ্যান করেন মৃতের মা। কেন দলকে না জানিয়ে তিনি এই পদক্ষেপ করবেন? জানতে চাইছেন সুব্রতরা। যদিও বিধায়কের দাবি, তিনি এখনও কোনও চিঠি পাননি, পেলে ভাববেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *