বিহারে ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রার্থী তালিকা প্রকাশ করল আপ

আমুদরিয়া নিউজ: সোমবারই বিহারে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কেজরিওয়ালের আম আদমি পার্টি। সোমবার প্রথম দফায় ১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করার পাশাপাশি আপের তরফে জানানো হয়েছে, এবারের নির্বাচনে বিহারে ২৪৩টি আসনেই প্রার্থী দেবে তারা। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন অরুণ কুমার রজক (পাটনার ফুলওয়ারী শরীফ), ডাঃ পঙ্কজ কুমার (পাটনার বাঁকিপুর),ডাঃ মীরা সিং (বেগুসরাই), যোগী চৌপাল (দ্বারভাঙার কুশেশ্বরস্থান), অমিত কুমার সিং (সরনের তারাইয়া), আশরাফ আলম (কিশানগঞ্জ), শুভদা যাদব (মধুবনীর বেনিপট্টি)। কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *