আমুদরিয়া নিউজ: পরিবেশবান্ধব ও টেকসই জীবনযাত্রায় ভারতের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন দক্ষিণ ভারতের বহু মানুষ। সরকারি পরিষেবার ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের বাড়িতেই সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করছেন তারা। এর ফলে একদিকে যেমন বিদ্যুতের খরচ বাঁচছে, অন্যদিকে হ্রাস পাচ্ছে কার্বন নির্গমন।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি তারা নিজেদের বাড়ির ছাদ, বারান্দা বা উঠোনে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে শাকসবজি ও ফলমূল চাষ করছেন। রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করে ঘরের তৈরি কম্পোস্ট ব্যবহার করে উৎপাদিত এই খাবার যেমন পুষ্টিকর, তেমনই নিরাপদ। বিদ্যুৎ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার এই দক্ষিণী মডেল এখন পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের কাছে স্বাবলম্বী ও স্বাস্থ্যকর জীবনযাপনের এক দারুণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।
Total Views:
0