প্লাস্টিক সমস্যা মেটাতে আশার আলো

আমুদরিয়া নিউজ : প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৫৭ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে মিশে গুরুতর দূষণ সৃষ্টি করছে। যার ফলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ—মস্তিষ্ক, ফুসফুস, লিভারসহ—মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে বিজ্ঞানীরা এমন এক ‘প্রাকৃতিক সমাধান’ খুঁজে পেয়েছেন,  যা প্লাস্টিক দূষণ কমাতে ‘ভ্যাকুয়াম ক্লিনার’-এর মতো কাজ করতে পারে।

ইতালির ফ্লোরেন্সে এক বিশেষ জলজ উদ্ভিদ ‘পিস্তিয়া ম্যাগনিফিকা’-র সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা দূষিত জল থেকে মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতু শোষণ করতে পারে। এই ‘প্লাস্টিকখেকো’ গাছের আবিষ্কার পরিবেশ দূষণ রোধে বিশ্বজুড়ে নতুন আশার দিশা দেখাচ্ছে বলেই অনেকে মনে করছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *