বাবুল সুপ্রিয়কে নিয়ে বড় প্রশ্ন

আমুদরিয়া নিউজ :   তৃণমূল কংগ্রেসে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাবুল সুপ্রিয়-কে ঘিরে দলত্যাগের জল্পনা তৈরি হলেও তিনি তা নাকচ করেছেন। সোশ্যাল মিডিয়ায়  তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি এখনও তৃণমূল ও দলের নেতৃত্বের সঙ্গেই রয়েছেন। দলের প্রতি তাঁর সমর্থন অটুট এবং জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাবেন। একই সঙ্গে সাংসদ তহবিলের সঠিক ব্যবহারের প্রতিশ্রুতিও দেন। দলত্যাগীদের সমালোচনা করে বাবুলের মত, কেউ দলের বিরোধিতা করলে নৈতিক কারণে সাংসদ বা বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়া উচিত।

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় আগে বিজেপি-র নেতা ছিলেন এবং আসানসোল  থেকে দু’বার সাংসদ নির্বাচিত হন। পরে তিনি তৃণমূল -এ যোগ দেন, বালিগঞ্জ উপনির্বাচনে জয়ী হন এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *