প্রত্যেকদিন অতিরিক্ত তালিকা প্রকাশের আবেদন নির্বাচন কমিশনের

আমুদরিয়া নিউজ :মঙ্গলবার রাতে হঠাৎ সিইও ওয়েস্টবেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায়, রাজ্যের সমস্ত ভোটার এখনো বিচারাধীন। নিজের এপিক নাম্বার দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হচ্ছে ‘বিচারাধীন’। চূড়ান্ত তালিকা প্রকাশের বাশ দিনের মাথায় অতিরিক্ত তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। তালিকায়  ঠিক কত জনের নাম বাদ পড়েছে তা নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। ইতিমধ্যেই মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একাধিক গড়মিল সামনে আসে। জানি প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। এই অবস্থায় প্রত্যেকদিন অতিরিক্ত তালিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে কমিশনের তরফে চিঠি লিখে আবেদন জানানো হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত হাইকোর্টের তরফে কিছু জানানো হয়নি।

এই ইস্যু নিয়ে এবার মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *