আমুদরিয়া নিউজ: ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো ‘অযোগ্য’ বা ‘টেন্টেড’ প্রার্থীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও জানিয়েছিল, বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয়েছে নতুন প্রশাসন।
শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। মঙ্গলবার প্রতিটি জেলায় চিঠি পাঠিয়ে দ্রুত বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Total Views:
0