পার্কিং ব্যবস্থায় কড়া বার্তা অগ্নিমিত্রার

আমুদরিয়া নিউজ:

কলকাতার রাস্তায় দু’ধারে গাড়ি দাঁড় করিয়ে পার্কিংয়ের জেরে যানজট ও পথচারীদের সমস্যার ছবি নতুন নয়। মূল রাস্তা থেকে অলিগলি— সর্বত্রই বেআইনি পার্কিংয়ের অভিযোগ দীর্ঘদিনের। গাড়ি দাঁড় করাতেই হাতে স্লিপ নিয়ে টাকা তুলতে ছুটে আসেন কিছু ব্যক্তি, এমন দৃশ্যও পরিচিত। অভিযোগ, এই পার্কিংয়ের বড় অংশই অবৈধ এবং ব্যবহৃত বহু স্লিপেরও কোনও সরকারি বৈধতা নেই। এবার সেই দাপটেই রাশ টানতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ করছেন অগ্নিমিত্রা পল। এবার তাঁর নজর শহরের পার্কিং ব্যবস্থার দিকে। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তার দু’ধারে আর অবাধে পার্কিং করা যাবে না। পথচারীদের অসুবিধা হয় বা যান চলাচলে বাধা তৈরি হয়— এমন পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবারই এই বিষয়ে নোটিস জারি করা হবে। তাঁর কথায়, “রাস্তার দু’পাশে অবৈধ পার্কিং বন্ধ হবে। যেখানে পার্কিং করার নিয়ম নেই, সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। এতে সাধারণ মানুষের সুবিধা হবে।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দেখিয়ে টাকা তোলা হয়, অথচ সেই অর্থ সরকারি রাজস্ব দফতরে জমা পড়ে না। তাই এই ধরনের স্লিপ ব্যবহার করে আর টাকা তোলা যাবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, পার্কিং ফি নিয়েও আর স্বেচ্ছাচারিতা চলবে না। পুরমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট রেট চার্ট তৈরি করা হবে এবং সেই নির্ধারিত হার মেনেই টাকা নেওয়া যাবে।

উল্লেখ্য, এর আগেও কলকাতার রাস্তার ধারের পার্কিং নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছর তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, যাতে শহরের আবর্জনা পরিষ্কারের কাজ সহজে করা যায়।

এবার সেই দাপটেই রাশ টানতে উদ্যোগী হল রাজ্য সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *