৪৮ মাসের DA বকেয়া নিয়ে হিসাব শুরু রাজ্যের

 

আমুদরিয়া নিউজ: দীর্ঘদিন ধরে বকেয়া ডিয়ে নিয়ে আন্দোলন আর দাবির পর অবশেষে বড়পদক্ষেপ নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে ২০১৯, এই চার বছরের অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক,শিক্ষা কর্মী ও পেনশনারদের বকেয়া কত, কার কত পাওনা, সব বিস্তারিত তথ্য এখন সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশজারি হয়েছে। জানা গিয়েছে, এই নির্দেশের পেছনে রয়েছে অর্থ দপ্তরের সাম্প্রতিক পদক্ষেপ। গত ১৩ ই মার্চ ২০২৬ তারিখে অর্থদপ্তর একটি মেমোরেন্ডাম জারি করে, যেখানে স্পষ্ট বলা হয়- অনুদান প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য সরকারি সংস্থার কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।

এর পরে ১৬ই মার্চ স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত এই তথ্য পাঠানোর নির্দেশ দেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি রাজ্য সরকারের ফিনান্স পোর্টালের মাধ্যমে যাচাই করা হবে বলে জানা যায়। এর ফলে  যেসব কর্মীর বেতন আই এফ এম এস বা এইচআরএমএস পোর্টালের মাধ্যমে দেয়া হয়, তাদের তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

 তথ্য যাওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মিড ডে মিল বিভাগ ও রবীন্দ্র ওপেন স্কুলিং  এবং পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের কাছ থেকে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *