আমুদরিয়া নিউজ: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। চূড়ান্ত পর্যায়ে ভারত ও আমেরিকার প্রস্তাবিত বাণিজ্য চুক্তি। শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৬’-এ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আলোচনার অধিকাংশ বিষয়েই দুই দেশ একমত হয়েছে। কয়েকটি বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও দ্রুত চুক্তি সম্পন্ন হওয়ার আশাপ্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রফতানিকারীদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা। চুক্তি স্বাক্ষরের পর নতুন করে অতিরিক্ত শুল্কও চাপানো হবে না। তবে আপাতত পরিষেবা ক্ষেত্র চুক্তির বাইরে থাকছে। কৃষি ও দুগ্ধজাত পণ্য আমদানিতে জিনগতভাবে পরিবর্তিত পণ্য-সহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড় দিতে নারাজ ভারত।
Total Views:
0