আমুদরিয়া নিউজ: কলকাতা পুরসভা ভোট নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে মামলার জেরে ভোটের বিজ্ঞপ্তি জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ফলে পুরভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইভাবে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও নতুন মামলা হয়েছে হাইকোর্টে।
এদিকে, ভোট না হওয়া পর্যন্ত নাগরিক পরিষেবা সচল রাখতে ১ ডিসেম্বর থেকে কলকাতা ও হাওড়ার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজ্য।
Total Views:
0