আমুদরিয়া নিউজ: কলকাতায় চালু হল এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স। ১৩ নভেম্বর আমুজি স্পোর্টস ও এএফএ ইন্টারন্যাশনালের উদ্যোগে এই কেন্দ্রের উদ্বোধন হয়। এখানে খুদে ও উঠতি ফুটবলারদের আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতিতে তৈরি করা হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণের সুযোগও দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের একাধিক প্রাক্তন তারকা।
Total Views:
0