আমুদরিয়া নিউজ: পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের আইনি জটিলতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে এক্স হ্যান্ডেলে করা মন্তব্যের অভিযোগে তাঁকে তলব করেছে কলকাতা পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ মে এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল। পাশাপাশি, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে পৃথক মামলায় আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানাতেও হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
Total Views:
0