সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ‘সি ভিজিল-২৬’ মহড়া শুরু

আমুদরিয়া নিউজ: দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে পঞ্চম সর্বভারতীয় উপকূলীয় প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল-২৬’ শুরু করল ভারতীয় নৌসেনা। ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। উপকূলীয় এলাকায় অনুপ্রবেশ, জঙ্গি হামলা ও সন্দেহজনক নৌযানের গতিবিধি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি যাচাই করাই এর মূল লক্ষ্য।

দুই পর্যায়ে আয়োজিত এই মহড়ায় নৌসেনার পাশাপাশি উপকূলরক্ষী বাহিনী, উপকূলীয় পুলিশ, শুল্ক দফতর এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থা অংশ নিচ্ছে। ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার পর উপকূলীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই ২০১৮ সালে এই মহড়ার পরিকল্পনা করা হয়। এবার দেশের সম্পূর্ণ উপকূলরেখার পাশাপাশি একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলও নজরদারির আওতায় থাকছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *