একই কথার আড়ালে লুকিয়ে থাকে চার বার্তা, জানাচ্ছে যোগাযোগ মনোবিজ্ঞান

আমুদরিয়া নিউজ: কেউ কিছু বললে আমরা সাধারণত তার সরাসরি অর্থ বোঝার চেষ্টা করি। কিন্তু যোগাযোগ মনোবিজ্ঞানের মতে, একটি কথার মধ্যেই লুকিয়ে থাকতে পারে চার ধরনের বার্তা। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে জার্মান গবেষক ফ্রিডেমান শুলৎস ফন থুনের ‘কমিউনিকেশন স্কয়ার’ মডেলে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

তাঁর মতে, কথার মধ্যে থাকে সরাসরি তথ্য, বক্তার নিজের অনুভূতির প্রকাশ, শ্রোতার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত এবং কোনও প্রত্যাশা বা আবেদন। একই সঙ্গে তিনি ‘ইনার টিম’ ধারণার মাধ্যমে জানিয়েছেন, মানুষের মনের মধ্যেও নানা পরস্পরবিরোধী চিন্তা ও অনুভূতি কাজ করে। সেগুলিকে দমন না করে বোঝার চেষ্টা করলে আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। অর্থাৎ, ভালো যোগাযোগের জন্য শুধু কথার অর্থ নয়, তার আড়ালে থাকা অনুভূতি ও প্রত্যাশাও বোঝা জরুরি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *