আমুদরিয়া নিউজ: জেড প্লাস থেকে এক্স ক্যাটেগরিতে নিরাপত্তা নামিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নিয়ম মেনে নিরাপত্তা পর্যালোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা কমার পর তাঁর ও পরিবারের উপর একাধিক হামলার ঘটনাও ঘটেছে বলে আদালতে জানান তাঁর আইনজীবী। শুনানিতে নিরাপত্তা কমানোর কারণ এবং পরবর্তী হামলার ঘটনা নিয়ে রাজ্যকে একাধিক প্রশ্ন করে আদালত। দু’পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট।
Total Views:
0