আমুদরিয়া নিউজ: দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় পর টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন নোয়েল টাটা। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হচ্ছেন AZB & Partners-এর প্রতিষ্ঠাতা অংশীদার বাহরাম ভাকিল। ১২ নভেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ৭০ বছর বয়সে পৌঁছনোর কারণে সংস্থার অবসর নীতি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন নোয়েল। তাঁকে চেয়ারম্যান এমেরিটাস করা হয়েছে। পাশাপাশি ট্রেন্ট, ভোল্টাস এবং টাটা ইন্টারন্যাশনালের নেতৃত্বেও পরিবর্তন আসছে। তবে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান এবং টাটা সন্সের বোর্ডে মনোনীত ডিরেক্টর হিসেবে বহাল থাকবেন নোয়েল টাটা।
Total Views:
0