আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমেই সাধারণ মানুষের পকেটে ফের চাপ। এবার দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মাদার ডেয়ারি। বিভিন্ন ধরনের দুধের দাম লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে দিল্লি-এনসিআর এলাকায় নতুন দাম কার্যকর হবে। ফুল ক্রিম দুধের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা, টোনড মিল্কের দাম ৬০ থেকে ৬২ টাকা এবং ডাবল টোনড মিল্কের দাম ৫৪ থেকে ৫৬ টাকা হয়েছে। গরুর দুধের দামও ৬২ থেকে বেড়ে ৬৫ টাকা হয়েছে। সংস্থার দাবি, কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আপাতত দেশের অন্যান্য বাজারে দাম বাড়ানোর বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
Total Views:
0