মোদির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ প্রায় নেই, আত্মজীবনীতে দাবি সোনিয়া গান্ধীর

আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কার্যত কোনও ব্যক্তিগত যোগাযোগ নেই। সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এমনই দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বইটিতে মোদি ও তাঁর আদর্শিক অবস্থানের পার্থক্যও তুলে ধরেছেন তিনি।

সোনিয়ার দাবি, সংসদ অধিবেশন শেষে স্পিকারের কক্ষে দেখা হলে দু’জনের মধ্যে শুধু আনুষ্ঠানিক নমস্কার বিনিময় হয়। তাঁর মতে, মোদির ভারত ভাবনা আরএসএস-এর আদর্শ দ্বারা প্রভাবিত। অন্যদিকে তিনি ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলকতা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে। পাশাপাশি সংসদে বিরোধীদের প্রতি মোদির আক্রমণাত্মক ভাষা এবং নেহরুকে নিশানা করার প্রবণতা নিয়েও সমালোচনা করেছেন সোনিয়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *