ভোট-পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে ভাইফোঁটাও পালন করবেন না মমতা

আমুদরিয়া নিউজ: বিজয়া সম্মিলনীর পর এবার ভাইফোঁটার অনুষ্ঠানও বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, ভোটের পর তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, সন্ত্রাস, পুলিশি অত্যাচার এবং মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

প্রতি বছর ভাইফোঁটার দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে দলের নেতা, মন্ত্রী ও বিশিষ্টদের ভিড় জমলেও এবার সেই পরিচিত ছবি দেখা যাবে না। তবে পারিবারিক নিয়ম মেনে কালীপুজো করেছেন মমতা। কুণাল জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করতে কেউ এলে দরজা বন্ধ থাকবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *