ফেব্রুয়ারিতেই CBSE-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা, প্রকাশিত ২০২৭-এর রুটিন

আমুদরিয়া নিউজ: পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে ২০২৭ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করল কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ (CBSE)। ৬ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী, উভয় শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৭। দশমের পরীক্ষা চলবে ৯ মার্চ এবং দ্বাদশের ৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।

দশম শ্রেণিতে ৮৩টি এবং দ্বাদশ শ্রেণিতে ১২১টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সাধারণ স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি থেকে। অন্যদিকে, শীতকালীন স্কুলগুলিতে তা ৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। বোর্ডের হিসাব অনুযায়ী, আগামী বছর দুই শ্রেণি মিলিয়ে ৪৫ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in-এ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *