আমুদরিয়া নিউজ: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) যৌথ অভিযানে PC মিত্তল বাস টার্মিনাল থেকে উদ্ধার হল প্রায় ২ কেজি ব্রাউন সুগার। এই ঘটনায় মালদা ও উত্তর দিনাজপুরের বাসিন্দা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে PC মিত্তল বাস টার্মিনালে যৌথ অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ ও SOG-এর বিশেষ দল। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0