আমুদরিয়া নিউজ: প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করল উত্তরপ্রদেশের যোগী সরকার। এত দিন ৪ লক্ষ টাকা দেওয়া হলেও, এ বার থেকে পরিবারগুলি পাবে ৮ লক্ষ টাকা। পাশাপাশি ফসলের ক্ষতিতে আর্থিক সাহায্য ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। পশুপালন ও বাড়িঘরের ক্ষতির ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ক্ষতিপূরণের অঙ্ক। সরকারের এই সিদ্ধান্তে ১০ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন বলে জানানো হয়েছে।
Total Views:
0