আমুদরিয়া নিউজ: ইরানের তেল পরিবহণ ও বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি সংস্থা এবং ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ৪ নভেম্বর বুধবার মার্কিন অর্থ মন্ত্রক এই ঘোষণা করে।নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা, তাঁর স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাঁদের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তি। পাশাপাশি শর্মার সঙ্গে সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
মার্কিন অভিযোগ, ইরানের তেল পরিবহণে ব্যবহৃত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলিকে ভুয়ো পতাকা ও জাল নৌযান সনদ সরবরাহ করেছে এই নেটওয়ার্ক। অন্যদিকে, ইরানের বিমান সংস্থাগুলিকে পরিষেবা দেওয়ার অভিযোগে তুরস্কের ফুগো গ্রাউন্ড সার্ভিসেসের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইরানের তেল বিক্রি ও যুদ্ধের অর্থায়ন বন্ধ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন।