আমুদরিয়া নিউজ: ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতাদের বিরুদ্ধে বিদেশ থেকে বেআইনি অর্থ নেওয়া এবং পাকিস্তানের মদত পাওয়ার অভিযোগ তুলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি, সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমেরিকার কয়েকজনের কাছ থেকে এবং সংগঠনের কৌশল নির্ধারণের সঙ্গে যুক্ত আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিকদের কাছ থেকে টাকা পেয়েছেন। এই অর্থ ব্যবহার করে দেশে অশান্তি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ মন্ত্রীর। যদিও অভিযোগের প্রমাণ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস।
অন্যদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দিল্লি পুলিশ। ১৩ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় তাঁদের বিরুদ্ধে শান্তিরক্ষার মুচলেকার শর্ত ভাঙার অভিযোগও রয়েছে।
Total Views:
0