হরিয়ানায় শিসম গাছ কাটার অভিযোগে গ্রেফতার ২

আমুদরিয়া নিউজ: অবৈধভাবে গাছ কেটে কাঠ পাচারের অভিযোগ। আর সেই পাচারকারীদের ধরতে প্রায় ১০০ কিলোমিটার গাড়ির পিছনে ধাওয়া করল বন দপ্তর। অবশেষে হরিয়ানার হিসারে আটক করা হল কাঠবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি। এই ঘটনায় দু’জনকে আটক করেছে বন দপ্তরের আধিকারিকরা।

জানা গিয়েছে, গুরুগ্রামের পাটৌদি এলাকায় অবৈধভাবে শিসম গাছ কাটার খবর পেয়ে অভিযানে নামে বন দপ্তর। প্রাথমিক তল্লাশির পর একটি ট্র্যাক্টর-ট্রলিতে কাটা গাছের গুঁড়ি ও কাঠ নিয়ে যাওয়ার সন্ধান পান আধিকারিকরা। এরপর গাড়িটির পিছু নেন তাঁরা। প্রায় ১০০ কিলোমিটার পথ অনুসরণ করার পর হিসারের হানসি এলাকায় ট্র্যাক্টর-ট্রলিটি আটক করা হয়। গাড়ি থেকে বিভিন্ন আকারের শিসম কাঠ উদ্ধার হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *