আমুদরিয়া নিউজ: অরুণাচলের প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের (SUMP) বিরোধিতায় আন্দোলন অব্যাহত। গত ৩১ অক্টোবর দিল্লির অরুণাচল ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রায় ৪০ জন আন্দোলনকারী আটক হন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এর প্রতিবাদে ৪ নভেম্বর ইটানগর ক্যাপিটাল রিজিয়নে ১২ ঘণ্টার ধর্মঘট পালিত হয়। পাশাপাশি, গেকু থেকে ইটানগর পর্যন্ত সংহতি পদযাত্রাও শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি এবং সিয়াং উপত্যকা থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করতে হবে।
Total Views:
0