আমুদরিয়া নিউজ: বন্যপ্রাণীর নিরাপদ বিচরণক্ষেত্র রক্ষায় বড়সড় পদক্ষেপ মাদ্রাজ হাইকোর্টের। তামিলনাড়ুর ইরোড জেলার সত্যমঙ্গলম ব্যাঘ্র সংরক্ষণ অরণ্যের ভিতরে গড়ে ওঠা ৮৭টি বেআইনি রিসর্ট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল আদালত। পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাণগুলি ভেঙে ফেলার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই ৮৭টি রিসর্টের কোনওটির কাছেই প্রয়োজনীয় পরিকল্পনা সংক্রান্ত অনুমোদন বা নির্মাণের ছাড়পত্র ছিল না। আবাসিক জমিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য হিল এরিয়া কনজারভেশন অথরিটির অনুমতি নেওয়ারও কোনও নথি পাওয়া যায়নি।
Total Views:
0