১৮৮ বছরের ঐতিহ্যের অবসান, বন্ধ হলো ডেভিড জোন্স

আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টাল স্টোর ‘ডেভিড জোন্স’ অবশেষে তাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা করল। দীর্ঘ ১৮৮ বছর ধরে মেলবোর্ন ও সিডনির মতন বড় শহরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল এই বিলাসবহুল শপিং মলটি। কিন্তু করোনাকালীন ধাক্কা, অনলাইনের ই-কমার্স বাজারের তীব্র প্রতিযোগিতা এবং সাম্প্রতিক বিশ্বব্যাপী আর্থিক মন্দার জেরে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়।

বিপুল পরিমাণ ঋণ এবং লোকসানের বোঝা টানতে না পেরেই কতৃপক্ষ এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঐতিহাসিক স্টোরটি বন্ধ হয়ে যাওয়ার খবরে অস্ট্রেলিয়ার প্রবীণ নাগরিকদের মধ্যে স্মৃতিকাতরতা ও হতাশা দেখা দিয়েছে। এর ফলে কয়েক হাজার কর্মী কাজ হারিয়েছেন, যা দেশের খুচরো বাজারে এক বড় ধাক্কা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *