COP31 সম্মেলনের আগে জলবায়ু অর্থায়নে ভারতের বড় দাবি

আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলির জন্য আর্থিক সহায়তার দাবি আরও জোরালো করল ভারত। আগামী ৯ নভেম্বর থেকে তুরস্কের আনতালিয়ায় শুরু হতে চলেছে রাষ্ট্রসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন COP31। তার আগেই ভারতের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

তিনি জানিয়েছেন, উন্নত দেশগুলিকে জলবায়ু মোকাবিলায় আর্থিক সহায়তার দায়িত্ব পালন করতে হবে। এই অর্থসাহায্য হতে হবে নির্ভরযোগ্য, মূলত সরকারি অনুদানভিত্তিক এবং সহজ শর্তে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলির উপর নতুন করে ঋণের বোঝা চাপানো চলবে না।

ভারত আরও জানিয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিটি দেশের নিজস্ব পরিস্থিতি ও উন্নয়নের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও খরচ, মেধাস্বত্ব এবং বাণিজ্য সংক্রান্ত বাধা দূর করার দাবি জানাবে ভারত। বিশ্বের উন্নয়নশীল দেশগুলির স্বার্থ তুলে ধরে আন্তর্জাতিক আলোচনায় গঠনমূলক ভূমিকা নেওয়াই ভারতের লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *